নাঙ্গলকোট প্রতিনিধিঃ- নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের ঝাটিয়াপাড়া আলিফ একাডেমী থেকে ২০১৭সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বাধিক সংখ্যক ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করে বরাবরের মত সাফল্যের স্বাক্ষর রেখেছে।
আলিফ একাডেমী থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৩জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫পেয়েছে ১৯জন, এ গ্রেড পেয়েছে ৩৪জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুলে ৮জন এবং সাধারণ গ্রেডে ৩জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। প্রতিষ্ঠানটি থেকে ২০১৬সালেও শতভাগ শিক্ষার্থী পাসসহ ৭জন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
২০১৬ এবং ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। একের পর এক সাফল্য আলিফ একাডেমীর ঐতিহ্যকে করেছে আরো সমৃদ্ধ। বিদ্যালয়ের এ রেকর্ড গড়ার সাফল্যে উজ্জিবীত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও অভিভাবক।
ধারাবাহিক সাফল্যের বিষয়ে আলিফ একাডেমীর পরিচালক যোবায়ের রহমান মজুমদার জানান, একাডেমীর শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের টিম ওয়ার্কের ফলে একাডেমীর শিক্ষা, সহ-শিক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।









