, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বহিরাগত দিয়ে সন্ত্রাসী হামলা, আহত-৩

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৪, ১৯:৫৫ | 741 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর গ্রামে বৃহস্পতিবার সকালে শাহ আলম মজুমদারের মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগের চেষ্টা করে পাশ্ববর্র্তী লালমাই উপজেলার তাজের ভোমরা গ্রামের আব্দুল মান্নানের পুত্র মহসিন প্রকাশ মোহনের নেতৃত্বে ৮/১০জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী। এসময় শাহ আলম মজুমদার বাধা প্রদান করলে তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে গিয়ে আহত হন একই গ্রামের ফরিদ আহম্মদ ভূঁইয়া (৫৫) ও ফারভেজ(২১)। আহতদেরকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড় সাঙ্গিশ্বর গ্রামের শাহ আলম মজুমদার বাড়ির পাশে কয়েকটি মৎস্য প্রজেক্টে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে তাজের ভোমরা গ্রামের মহসিন প্রকাশ মোহনের নেতৃত্বে মোটর সাইকেল নিয়ে ৮/১০জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী শাহ আলম মজুমদারের মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগের চেষ্টা করে। এ সময় শাহ আলম মজুমদার বাধা প্রদান করলে তাকে পিটিয়ে আহত করে। শাহ আলম মজুমদার বাঁচার জন্য শোর চিৎকার করলে স্থানীয় একই গ্রামে ফরিদ আহম্মদ ভূঁইয়া ও ফারভেজ দৌঁড়ে আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ব্যাপারে শাহ আলম মজুমদার নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET