১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২৫, ০১:৫৭ | 757 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন শনিবার দিনব্যাপী নাঙ্গলকোট হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সহ-সভাপতি শোয়াইব খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদল আহ্বায়ক মোস্তফা জামান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল প্রমুখ।

‎অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে জোড্ডা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলী আক্কাসকে সভাপতি, মৌকরা ইউনিয়ন  সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহকে সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য মিজানুর রহমান মজুমদার ও পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সায়েম মজুমদার শিপু-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

‎নাঙ্গলকোট পৌরসভা বিএনপি’র কমিটিতে পৌরসভা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নকে সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন ভূঁইয়া বাহারকে সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET