কুমিল্লার নাঙ্গলকোট-মাহিনী-বাঙ্গড্ডা সড়কের নাঙ্গলকোট পৌরসদরের আল্ট্রা মডার্ণ হাসপাতাল সংলগ্ন এলাকায় পিক আপ ভ্যানের চাপায় মোটরসাইকেলআরোহী আবু কাউছার শাহীন (২৫) নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি এক সন্তানের জনক। আবু কাউছার বাড়ি থেকে নাঙ্গলকোট পৌরসদরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে।
Please follow and like us:









