আব্দুর রহিম বাবলু:- কুমিল্লা নাঙ্গলকোটে ২৮ মার্চ বুদবার নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের ছাদেক হোসেন ভুইয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির এর শুভেচ্ছায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক পৌর মেয়র মনিরুজ্জামান উপজেলা শিক্ষা অফিসার মো: আলআমিন, সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান ভূইয়া, ‘আমাদের আলোকিত সমাজ’ এর চেয়ারম্যান এ.আর কামরুল ইসলাম,নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি এ এইস এম আবুল খায়ের, আমাদের আলোকিত সমাজ এর সভাপতি এমরান হোসেন বাহার, সেক্রেটারি এ কে এম মারুফ হোসেন, পৌর কাউন্সিলর সাদেক হোসেন ও আলাউদ্দিন মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট ও আমাদের আলোকিত সমাজ এর পক্ষ থেকে ৩৫০ জন ছাত্রছাত্রীদের মাঝে লাঞ্চ বাটি উপহার দেওয়া হয়।









