১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • না ফেরার দেশে চলে গেলেন বেলকুচি পৌরসভার সাবেক মেয়র মফিজ উদ্দিন খাঁন (লাল)




না ফেরার দেশে চলে গেলেন বেলকুচি পৌরসভার সাবেক মেয়র মফিজ উদ্দিন খাঁন (লাল)

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০১৮, ২০:৫৫ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও বেলকুচি পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মফিজ উদ্দিন লাঁল খাঁনকে চোখের জলে বিদায় জানালেন বেলকুচিবাসী।

শুক্রবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ………রাজীউন) মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী দুই মেয়েসহ পরিবারে অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ যোহর বেলকুচি ডিগ্রী কলেজ মাঠে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেরনগর কামারপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রী আলহাজ মোহাম্মাদ নাসিম, সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদ্স্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল। বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আলহাজ গাজী সাইদুর রহমান, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামীলীগ নেতা আলহাজ আব্দুল মমিন মন্ডল, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণ গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET