রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৮ নভেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষনা করায় রাণীশংকৈল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি দলীয় কার্যালয় হতে রাণীশংকৈলের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বন্দর চৌরাস্তা মোড়ে অবস্থান করেন। এসময় সেখানে নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে এবং আগামি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট চেয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাওসার কানন, সম্পাদক সোহেল রানা প্রমুখ।
Please follow and like us:









