, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নির্বাচন সুষ্ঠু হলে উল্লাপাড়ায় লাঙ্গল মার্কা বিজয় হবে-প্রার্থী হিলটন প্রামাণিক




নির্বাচন সুষ্ঠু হলে উল্লাপাড়ায় লাঙ্গল মার্কা বিজয় হবে-প্রার্থী হিলটন প্রামাণিক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২৩, ২২:২৮ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রফিউল আলম বাবুল সিরাজগঞ্জ:
আগামী৭জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনে-৬৫ সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া -সলঙ্গা আস‌নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আকবর আলি সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা সাহসী জননেতা মোঃ হিলটন প্রামাণিক লাঙ্গল প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রদানে উৎসাহিত করছেন। তিনি তার দলীয় নেতাকর্মীদের নিয়ে ৩০ ডি‌সেম্বর শনিবার দুপু‌রে শ্রীখোলা বাজারে ভোটারদের কাছে নির্বাচনের লিফলেট বিতরণ করতে দেখা যায়। এসময় প্রতিবেদকের একপ্রশ্নের জবাবে তিনি বলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি আমাদের বর্তমান নেতা জি এম কাদের ওনার নির্দেশে দলের প্রার্থী হয়েছি। দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার প্রচারণা করছি। ইউনিয়নের প্রতিটি অঞ্চলে ভোটারদের কাছে ভোট চাচ্ছি , আশা রাখছি আগামী ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুন্দর হলে ভোটারদের নি‌জের ভোট নি‌জে দি‌তে পার‌লে লাঙ্গল মার্কা বিজয় হবে ব‌লে জানান। নির্ভয়ে ভোট কেন্দ্রে যাতে নিজ নিজ ভোট নি‌জে দিতে পারে সেজন্য উৎসাহিত করছি। তার প্রচার প্রচারণায় কোন বিঘ্ন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নির্বাচনের দিন কি হবে বলতে পারিনা কিন্তু আশা করি ভোট কেন্দ্রের পরিবেশ প্রশাসন অবশ্যই ভালো রাখবেন। সুন্দর পরিবেশে ভোট দেবে জনগণ আর পরিবেশ না থাকলে জবাব দিবে প্রশাসন। তিনি আরো জানান প্রয়োজনে আন্দোলন শুরু করবো। তবে এখন পর্যন্ত প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এবং প্রশাসনের সার্বিক সহযোগিতাও পাচ্ছি। বিজয়ের কতটুকু আশাবাদী প্রশ্নের জবাবে তিনি বলেন সুষ্ঠু ভোট হলে লাঙ্গল মার্কা বিজয় হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET