, , ,

শিরোনামঃ-




নূর হোসেন ইয়াবাখোর ছিল: জাপা মহাসচিব

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০১৯, ০১:২১ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্ক-  শহীদ নূর হোসেনের মৃত্যুতেই শক্তিশালী হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে ১০ নভেম্বর তারিখটি সব রাজনৈতিক দল ‘শহীদ নূর হোসেন দিবস’ হিসেবে পালন করলেও জাপা এই দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবেই পালন করে।

শহীদ নূর হোসেনকে মাদকাসক্ত উল্লেখ করে রবিবার (১০ নভেম্বর) জাপা’র ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ‘গণতন্ত্র দিবস’র অনুষ্ঠানে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘ইয়াবাখোর ফেনসিডিলখোর ছিলেন নূর হোসেন। তাকে নিয়ে নাচানাচি করছে আওয়ামী লীগ ও বিএনপি। তাদের কাছে ইয়াবা-ফেন্সিডিলখোর ও ক্যাসিনো ব্যবসায়ীদের গুরুত্ব বেশি। কিন্তু এরশাদ সাহেবের কাছে এরা কোনো গুরুত্ব পাননি। যারা গণতন্ত্রের গ-ও বুঝে না।’

এছাড়া এরশাদ স্বৈরাচার বা সামরিক শাসক ছিলেন না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এরশাদের জীবন ব্যবস্থা ছিল গণতন্ত্রের জন্য উৎসর্গ। উনি গণতন্ত্রের স্বার্থে বাধ্য হয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন। আবার যখন প্রয়োজন হয়েছে গণতন্ত্রের স্বার্থে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন।’

ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান, অ্যাড. শেখ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET