, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • নেতাকর্মীর উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন – ইঞ্জিনিয়ার মাসুদ রানা




নেতাকর্মীর উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন – ইঞ্জিনিয়ার মাসুদ রানা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২৩, ১৫:১০ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনার বিভাগীয় রোড মার্চে অংশগ্রহণকারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট -১ (চিতলমারী ফকিরহাট মোল্লাহাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। তিনি অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে পিকআপ, অটো ও মোটরসাইকেল যোগে বিএনপি নেতা কর্মী সমর্থক বিএনপির খুলনার বিভাগীয় রোডমার্চে অংশগ্রহণ করার লক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে যাত্রাপথে ফকিরহাটের কাটাখালি বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়। এসময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক বিএনপি কর্মী সমর্থকদের আহত এবং কয়েকটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ভাঙচুর করে।
খবর পেয়ে তিনি (বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা) ঘটনাস্থলে উপস্থিত হন এবং মোল্লাহাট -ফকিরহাট-চিতলমারীর হাজার হাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত নেতা কর্মীদের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন এবং হাজার হাজার নেতা-কর্মীদের নিয়ে খুলনা বিভাগীয় রোড মার্চে অংশ গ্রহণ করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET