, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • পঞ্চগড়ে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার




পঞ্চগড়ে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৯, ১৬:০৬ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো. নুর হাসান, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক ব্যক্তির (৩৫) মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ব্রম্মতোল এলাকার সুইচগেট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, সকালে মরদেহটি নদীর তীরে ময়লার সাথে আটকা দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম মাথাবিহীন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটির মাথা না থাকায় পরিচয় পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় নিয়মিত আইনে হত্যা মামলা দায়ের হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET