পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের ২১ দিন পরে স্বামী বাবুল হোসেনের বাড়ির পিছনে মাটির নিচে চাপা দেয়া স্ত্রী চম্পা বেগমের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। কলাপাড়া থানা পুলিশ উপজেলার পূর্ব-চাকামইয়া গ্রাম থেকে বুধবার বেলা ১১টায় চম্পা বেগমের লাশ উদ্ধার করেছে। চম্পা বেগমের বরগুনার তালতলী উপজেলার কলারং গ্রামের চান মিয়া শিকদারের কন্যা। পুলিশের ধারনা চম্পা বেগমকে হত্যা করে লাশ মাটির নিচে চাপা দেয়া হতে পারে। চম্পার মৃতদেহ কলাপাড়ায় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। স্বামী বাবুল ও তার প্রথম স্ত্রী পলাতক রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, চম্পা বেগমকে বাবুল তার আগের স্ত্রী সন্তান থাকা সত্বেও পহেলা জানুয়ারি বিয়ে করে। ১২ জানুয়ারি পূর্ব চাকামইয়া স্বামী বাবুল হাওলাদারের বাড়িতে নিয়ে আসা হয় চম্পা বেগমকে। এরপর থেকেই চম্পা এবং তার স্বামী বাবুলের মোইল নম্বর বন্ধ পেয়ে পিতা চান মিয়া মেয়ে নিখোঁজ রয়েছে মর্মে তালতলী থানায় ১৪ জানুয়ারি একটি জিডি করেন (জিডি নং-৫৯০)।
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের ২১ দিন পরে স্বামীর বাড়ির পিছনের মাটির নিচ থেকে স্ত্রী চম্পার লাশ উদ্ধার।
এইচ এম সাইফুল নূর,কলাপাড়া, পটুয়াখালী ঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের ২১ দিন পরে স্বামী বাবুল হোসেনের বাড়ির পিছনে মাটির নিচে চাপা দেয়া স্ত্রী চম্পা বেগমের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। কলাপাড়া থানা পুলিশ উপজেলার পূর্ব-চাকামইয়া গ্রাম থেকে বুধবার বেলা ১১টায় চম্পা বেগমের লাশ উদ্ধার করেছে। চম্পা বেগমের বরগুনার তালতলী উপজেলার কলারং গ্রামের চান মিয়া শিকদারের কন্যা। পুলিশের ধারনা চম্পা বেগমকে হত্যা করে লাশ মাটির নিচে চাপা দেয়া হতে পারে। চম্পার মৃতদেহ কলাপাড়ায় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। স্বামী বাবুল ও তার প্রথম স্ত্রী পলাতক রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, চম্পা বেগমকে বাবুল তার আগের স্ত্রী সন্তান থাকা সত্বেও পহেলা জানুয়ারি বিয়ে করে। ১২ জানুয়ারি পূর্ব চাকামইয়া স্বামী বাবুল হাওলাদারের বাড়িতে নিয়ে আসা হয় চম্পা বেগমকে। এরপর থেকেই চম্পা এবং তার স্বামী বাবুলের মোইল নম্বর বন্ধ পেয়ে পিতা চান মিয়া মেয়ে নিখোঁজ রয়েছে মর্মে তালতলী থানায় ১৪ জানুয়ারি একটি জিডি করেন (জিডি নং-৫৯০)।
Please follow and like us: