১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




পলাশবাড়ীতে পিকআপের ধাক্কায় শিক্ষার্থীসহ ৫জন আহত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২১, ১৯:৩০ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে পিকআপের ধাক্কায় শিক্ষার্থীসহ ৫জন আহত হয়েছেন। পলাশবাড়ী পৌরশহরের রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দর পানি উন্নয়ন বোর্ডের সামনে ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে শিক্ষার্থীরা পৌরশহর হতে অটোভ্যান যোগে প্রাইভেট পড়া শেষে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে পৌরশহরের দক্ষিণ বন্দর পানি উন্নয়ন বোর্ডের সামনে পৌঁছামাত্র বগুড়া থেকে রংপুরগামী মায়ের দোয়া নামের একটি পিকআপ (যার নং- ঢাকা মেট্রো-১৯-২৭০৬) অটোভ্যানটিকে সজোরে থাক্কা দেয়। এসময় ভ্যান চালক ও শিক্ষার্থীরা ভ্যান উল্টে মহাসড়কে ছিটকে পড়ে। এতে ভ্যান চালক আজাদুল ইসলাম (৫০) ও শিক্ষার্থী হিমু (১৩)সহ ৫ জন আহত হয়। স্থানীয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ভ্যাচ চালক আজাদুল ইসলাম ও শিক্ষার্থী হিমু’ অবস্থা গুরুতর এবং বাকীদের চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়। দূর্ঘটনার বিষয়টি থানার এসআই জসিম নিশ্চিত করে জানান, পিকআপটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET