, , ,

শিরোনামঃ-




পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০১৯, ০৯:২৫ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার পাইকগাছায় ছালাম গাজী (৫৫) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় মনিরুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার চাঁদখালী‌ ইউনিয়‌নের পূর্ব গজা‌লিয়া গ্রামের একটি রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ছালাম গাজী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী।

এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, কে বা কারা রাতে ছালাম গাজী কুপিয়ে গজা‌লিয়া গ্রামের একটি রাস্তার উপর ফেলে রেখে যায়। এ ঘটনা জানতে পেরে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তাকে মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা একজনকে আটক করেছি। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET