, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • পাঠাননগর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী জুয়েল চৌধুরী সভাপতি প্রার্থী তিন




পাঠাননগর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী জুয়েল চৌধুরী সভাপতি প্রার্থী তিন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ২৯ ২০১৯, ২১:৪৩ | 1070 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ 
হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ আর বিপুল আনন্দ উল্লাসের মধ্যদিয়ে গণতান্ত্রিক নিয়মেই ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠাননগর ইউনিয়ন আ’লীগের ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। সোমবার (২৯ জুলাই) বিকেলে স্থানীয় কন্ট্রাক্টর মসজিদ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে পাঠাননগর ইউনিয়ন আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল একক প্রার্থী হলেও সভাপতি পদে আবদুল হাই ভুইয়া, মুজিবুর রহমান ভুইয়া স্বপন ও মোঃ রফিক ভুইয়া সহ মোট তিন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেন। পাঠাননগর ইউনিয়ন আ’লীগের সভাপতি এয়ার আহম্মদ ভুইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েলে’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ- সভাপতি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত।সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি সামছুউদ্দীন আহমেদ বুলু মজুমদার। সম্মেলনের প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চোয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয়য় কমিটির সভাপতি চিত্র নায়ক মাসুদ পারভেজ রুবেল, ফেনী জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জামাল উদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান আরিফ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দীন বুলবুল, যুগ্মসাধারন সম্পাদক ও বিআরডির চেয়ারম্যান মজিবুর রহমান মজিব। এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET