, , ,

শিরোনামঃ-




পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২৩, ২২:৪১ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার বিকাল পোনে ৩টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় ১ জন। রামেক হাসপাতালে নেওয়ার পরে মারা যায় আরো চারজন। নিহত
সকলেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

নিহতরা হলেন আইয়ুব আলী লাবু (৩৫) ও তার বোন পারভিন বেগম ও শারমিন ইন্টার ফার্স্ট ইয়ার ছাত্রী ও হৃদয় এবং সিএনজি চালক। নিহতরা রাজশাহীতে চিকিৎসা নিয়ে নিজ বাড়ীর উদ্দেশ্য গুরুদাসপুরে ফিরে যাচ্ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে একজন ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ চারজন মারা গেছেন। আহত অন্য একজনের অবস্থাও সংকটাপন্ন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET