, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • পুঠিয়া-দুর্গাপুর আসনে আ’লীগ-বিএনপির ২১ জনের মনোনয়ন জমাদান




পুঠিয়া-দুর্গাপুর আসনে আ’লীগ-বিএনপির ২১ জনের মনোনয়ন জমাদান

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০১৮, ১১:১৬ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে আ’লীগের ১০ বিএনপির ১০ ও জাতীয় পাটির ১ জন মোট ২১ জন মনোনয়ন জমাদান করেছে। তবে বিগত সংসদ নির্বাচনের চেয়ে এবার দ্বিগুণ সংক্ষক প্রার্থী মনোনয়ন তুলেছেন। এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন জমাদানকারীদের মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম ফারুক, আ’লীগের কেন্দ্রিয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর রহমান,যুবলীগ নেতা ওবায়ুদর রহমান, আ’লীগ নেতা আবু সায়েম, জেলা মাহিলা লীগের সভাপতি নার্গিস সুরাইয়া আক্তার সেলী ও আসিফ ইবনে আলম তিতাস। বিএনপি থেকে মনোনয়ন জমাদনকারীদের মধ্যে রয়েছেন,সাবেক সংসদ সদস্য এড্যাঃ নাদিম মোস্তফা, প্রাক্তন সংসদ সদস্য আব্দুস সাত্তার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অবু বক্কর সিদ্দিক, উম্মে হাবিবা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল ও দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম সাকলাইন। এছাড়াও জাতীয় পাটি থেকে মনোনয়ন জমা দিয়েছেন, সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির সভাপতি অধ্যাপক আবুল হোসেন। মনোনয়ন জমাদানকারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, দলীয় মনোনয়ন পেলে তারা ভোট যুদ্ধে থাকবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET