ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়ন’র কৃতি সন্তান ৩৯তম বিসিএস সম্পন্নকারী ডাঃ মোঃ মাইনুল হাসানকে সংবর্ধনা প্রদান করেছে পূর্ব ঘোপাল একতা সংসদ। রবিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ৩৫তম বিসিএস সম্পন্নকারী প্রভাষক হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ মহসিন আলী, ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন।
এসময় বক্তব্য রাখেন চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক লায়ন মোর্শেদ হোসেন, পূর্ব ঘোপাল একতা সংসদ
উপদেষ্টা মোকছোদ আহমেদ পাটোয়ারী, ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল মেম্বার, শেখ আনোয়ার করিম, পুর্ব ঘোপাল একতা সংসদ’র সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী
শুভাকাঙ্ক্ষী আবুল কালাম পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুর্ব ঘোপাল একতা সংসদের কার্যকরী সদস্য জহিরুল ইসলাম শাকিল।
Please follow and like us:








