, , ,

শিরোনামঃ-




প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী জহির গ্রেপ্তার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০২২, ১৭:০৩ | 1501 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ৬টি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জহিরুল কাইয়ুম জহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারক জহির উপজেলার শুভপুর ইউনিয়নের খামারপুস্করণী গ্রামের মৃত মাস্টার মীর আহমেদের ছেলে ও ইউনিভার্সাল মাল্টিপারপার্স কো-অপারেটিভ চেয়ারম্যান। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

জানা গেছে, জহিরুল কাইয়ুম জহির ইউনিভার্সাল মাস্টিপারপার্স কো-অপারেটিভ নামে দেশের বিভিন্নস্থানে অফিস খুলে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালত ও থানায় বেশ কয়েকটি মামলা করেন। আদালত তাঁর বিরুদ্ধে একটি মামলায় ৫ বছরের সাজা ও অপর একটি মামলায় ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা থেকে বাঁচতে প্রতারক জহির দীর্ঘ ১০ বছর ধরে ঢাকায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার রাতে ঢাকা থেকে জহিরুল কাইয়ুম জহিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET