, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে মানুষের জন্য কাজ করবোঃ সাবিরা নাজমুল




প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে মানুষের জন্য কাজ করবোঃ সাবিরা নাজমুল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০১৮, ২১:০৪ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডেস্ক রিপোর্টঃ- যতই দিন যাচ্ছে, এগিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচনের সময়। নির্বাচনকে কেন্দ্র করে যশোর-২ আসনে (চৌগাছা-ঝিকরগাছা) উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। যে যার মত চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারনা। প্রার্থীদের মধ্যে একজন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয় লাভ করেন। তিনি বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর পুরো ভরসা রেখেছেন। তিনি বলেন, মনোনয়ন যে পাবে ধানের শীষের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাকে যদি দল মনোনয়ন দেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। তিনি আরো বলেন, মনোনয়ন পেলে অবশ্যই নির্বাচনী এলাকায় অসহায়-নিপীড়িত মানুষের স্বার্থে, জনগনের স্বার্থে নিরলস কাজ করে যাব। নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সাবিরা নাজমুল বলেন, আমার স্বামী শহীদ নাজমুল ইসলাম ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক। ২০১১ সালের ১৪ ডিসেম্বর রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণ হয়ে গুপ্ত হত্যার শিকার হন নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের অত্যান্ত আস্তাভাজন।শহীদ নাজমুল ইসলাম ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির অত্যান্ত জনপ্রিয় নেতা। নাজমুল ইসলাম খুন হওয়ার পর নেতাকর্মীদের আন্তরিকতায় গৃহবধু থেকে রাজনীতিতে আসি। এরপর ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করি। বিএনপির সারা দেশের মধ্যে প্রথম মহিলা হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই এবং খুব অল্প দিনে কেন্দ্রীয় বিএনপির সদস্যও হই। রাজনৈতিক কারনে মিথ্যা মামলায় বহুবার জেল খেটেছি। সর্বশেষ আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে তিনি বলেন, আমাকে যদি দল মনোনয়ন দেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET