সিরাজগঞ্জের কাজিপুরের মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩ শ শিক্ষার্থী পেল ঈদ উপহার। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বাবু নিজ অর্থায়নে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেন।
শনিবার বেলা এগারটায় বিতরণ কাজের উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
তিনি বলেন, “বাবু মেম্বর তিনশ প্রতিবন্ধী শিশুকে ঈদ উপহার দিয়েছেন এজন্য তাঁকে ধন্যবাদ জানাই।”
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি ফরিদুল ইসলাম বাবু, সহ- সভাপতি বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান, প্রধান শিক্ষক জহুরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
Please follow and like us:









