বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ০৯/০৩/২০১৪ সাল থেকে ১৪/১২/২০১৫ সাল পর্যন্ত সময়ে প্রাপ্য টাইমস্কেল মজুরি প্রদানের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক জারীকৃত ০৩/০৬/২০২১ তারিখের ১৮৯ নং পত্রটি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত ১০/১১/২০২১ তারিখের ১১০৫ নং পত্রটি জরুরী ভিত্তিতে কার্যকর করার এক দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টাইমস্কেল বঞ্চিত প্রধান শিক্ষক বৃন্দ। গতকাল বৃহস্পতিবার ১০ মার্চ বেলা ৩ ঘটিকার সময় সিরাজগঞ্জ কোট চত্তরে একঘন্টা মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড: ফারুক আহম্মদ হাতে স্মারকলিপি তুলে দেন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইম স্কেল বঞ্চিত সিরাজগঞ্জের প্রধান শিক্ষক বৃন্দ।

মানববন্ধনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইমস্কেল বঞ্চিত এস, বি রেওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম তালুকদার বলেন টাইমস্কেল প্রধান শিক্ষকদের অধিকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত ১১০৫ পত্রটি জরুরী ভিত্তিতে কার্যকরের জোর দাবি জানাচ্ছি। কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র টি বাস্তবায়ন করতে কালবিলম্ব করছে। যা শিক্ষকদের কাছে অত্যন্ত কষ্টদায়ক এটি মেনে নেওয়া যায় না। প্রধান শিক্ষকদের প্রাপ্য অধিকার আমি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই দ্রুত বাস্তবায়ন করার জন্য। এসময় কয়েলগাতীঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল হাসান ভূইয়া, রায়গঞ্জ উপজেলার মোঃ জাকির হোসেন, কাজীপুর উপজেলার মোঃ আব্দুল মালেক, বেলকুচি উপজেলার জয় শংকর সহ জেলার শতাধিক টাইমস্কেল বঞ্চিত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।









