, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।




ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২৩, ২০:৪৫ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর )জুম্মার নামাজ বাদ বাগেরহাট কোর্ট মসজিদ প্রাঙ্গনে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা ঈমাম সমিতির সম্পাদক মোহাম্মদুল্লাহ আরেফিন, ফলপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহজাহান, বাগেরহাট আলিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমদাদ হোসেন, সদর মডেল থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন, পিটিআই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান। বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম ও ৪সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি এসমাবেশে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আসর নামাজ বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিশাল মিছিল জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট আন্তঃ জেলা বাস টার্মিনাল গোলচত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে  ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার সভাপতি মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য প্রদান করেন ফকির মোঃ শহিদুল ইসলাম, মাওলানা ফারুক হুসাইন, মোহাম্মদ কবির হোসেন (বাচ্ছু পাইক ), মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অসংখ্য নবীদের পুণ্যভূমি ফিলিস্তিনের জনসাধারণের উপর ইসরায়েলের নগ্ন হামলায় অগণিত নিষ্পাপ শিশু ও নারী মৃত্য বরণ করছে। হাজার হাজার ফিলিস্তিনিকে বন্দি করেছে। নেতৃবৃন্দ ইসরাইলের এই হত্যাযজ্ঞ ও অত্যাচার বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET