ফেনীর ফুলগাজী উপজেলার ৫ নং আমজাদ হাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের তালবাড়িয়ার বাসিন্দা ও ছাগলনাইয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ শাহ আলম’র খালু শ্বশুর মোঃ ইউছুফ মজুমদার( ৬০) ২৭ মার্চ (শুক্রবার) সকাল এগারটায় নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)। পারিবারিক সূত্র জানায়,তিনি দীর্ঘদিন বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। মরহুম ইউছুফ মজুমদার ওই গ্রামের আলহাজ্ব হাফেজ আহাম্মদ মজুমদারের দ্বীতিয় পুত্র। কর্মজীবনে তিনি ছিলেন এক জন কৃষক। ব্যক্তিগত জীবনে তিনি সৎ, সহজ – সরল প্রকৃতির মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
Please follow and like us:









