১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ফুলবাড়ীতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডিবি পুলিশের হাতে আটক




ফুলবাড়ীতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডিবি পুলিশের হাতে আটক

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৪, ২২:২৭ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলামকে আটক করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার বেজাই মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চত করেছেন দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলাম।
পুলিশ জানায়,দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল গোয়েন্দা পুলিশ, উপজেলার বেজাই মোড় এলাকায় অভিযান চালিয়ে নবিউল ইসলাম কে আটক করে। পুলিশ জানায় ধৃত বিএনপির নেতা অধ্যক্ষ নবিউল ইসলাম চেয়ারম্যান নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী।
আটক ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নবিউল ইসলাম উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রাণী গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে। তিনি বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে চারবার এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন । এছাড়া তিনি নবগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলাম জানান, ফুলবাড়ী থানায় নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী হিসেবে তাকে আটক করা হয়।
উল্লেখ্য ২০২৩ সনের গত ১ নভেম্বর ফুলবাড়ী থানার এসআই বদিউজ্জামান বাদি হয়ে ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নবিউলসহ ১৯ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা নেতা-কর্মিদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতার মামলা দায়ের করেন। এ মামলায় ইতোপূর্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম ও একজন পৌর কাউন্সিলসহ ৭জন বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, দিনাজপুর গোয়েন্দা পুলিশের একটি টহলদল তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET