১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৫ ২০২৫, ০০:২৮ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় মানিক রহমান (২৬) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩মে) দিবাগত রাত পোনে ১২টার দিকে উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার মডেল মসজিদের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মানিক রহমান, চিরিরবন্দর উপজেলার দল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে। আহত ট্রাক চালক মঈনুল ইসলাম (৪৮), ঠাকুরগাঁও রুহিয়া থানার সিরাজ উদ্দিন এর ছেলে। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত পোনে ১২টার দিকে একটি ধান বোঝাই ট্রাক্টর ফুলবাড়ী থেকে আমবাড়ী অভিমুখে যাওয়ার পথে চাকার বিয়ারিং ভেঙে গেলে, উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের উপর দাড়িয়ে মেরামত কাজ করছিলেন ট্রাক্টর চালক মানিক রহমান। এসময় একইদিক থেকে আসা (বগুড়া-ট ১১-১২৬৬) একটি খালি ট্রাক, ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ট্রাক্টর চালক মানিক রহমান গুরুতর আহত হয়। এসময় ট্রাকের সামনেদিক দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাকচালক মঈনুল ইসলামও গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সাহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টর চালক মানিক রহমানকে মৃত ঘোষনা করেন। অবস্থার অবনতি হলে ট্রাকচালক মঈনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অপরদিকে ঘাতক ট্রাক ও ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালক গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET