১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২২, ১৭:৩৭ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী -দিনাজপুর সড়কের বারাইহাট এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তির পরিচয় মেলেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে,বুধবার বিকেলে মিম এন্টার প্রাইজ সিলেট জ১১-০৫৫৯ নামে একটি বগুড়া মেইলবাস ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ী -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বারাইহাট এলাকায়, বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকটি বাসটিকে ক্রস করার সময় বাসের পিছনের দিকে ডান পাশে ধাক্কা লাগে এসময় যাত্রীবাহী বাসের পিছনের ছিটে থাকা অজ্ঞাত ১৮ বছর বয়সি এক বাসযাত্রী ঘটনা স্থলেই নিহত হয়। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক গাড়ীটি পালিয়ে গেছে। বাসটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET