, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ফুলবাড়ীতে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু




ফুলবাড়ীতে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২১, ১৬:২৯ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ২১মার্চ সকাল সোয়া ১০টার দিকে ফুলবাড়ী রেল স্টেশন থেকে ১ কিলোমিটার দুরে আউটার সিগনালের মধ্যে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়,রেল লাইনে হাঁটতে গিয়ে ওই নারীর মৃতদেহ দেখতে পায়। পরে রেল ষ্টেশন কর্তৃপক্ষ খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানাকে অবগত করলে, জিআরপি পুলিশ এসে লাশটি উদ্ধার করে পার্বতীপুর থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী রেল ষ্টেশন মাস্টার মোঃ রফিক চৌধুরী বলেন,চিলাহাটি থেকে ছেড়ে আসা রকেট মেইল ট্রেনটি খুলনা অভিমুখে যাবার পথে সকাল সোয়া ১০টার দিকে ৩০৪ নাম্বার রেল ব্রিজ থেকে ১শ গজ উত্তরে ফুলবাড়ী রেল ষ্টেশনের আউটার সিগনালের মধ্যে এই ঘটনাটি ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হলে,তারা লাশ উদ্ধার করে নিয়ে যান। নিহতের পরিচয় পাওয়া যায়নি
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে,আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশটির সিঁথিতে সিদুর এবং হাতে শাখা পরা রয়েছে,ধারণা করা হচ্ছে নিহত নারী হিন্দু ধর্মাবলম্বী। ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET