, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ফুলবাড়ীতে পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ॥




ফুলবাড়ীতে পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২২, ০১:৪১ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণ বিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের জ্বালানী তেল, পরিবহন ভাড়া
সহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্র নেতা নুরে আলম ও আব্দুর
রহিম হত্যার প্রতিবাদে ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্তরে পৌর বিএনপি’র বিক্ষোভ
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় পৌর বিএনপি’র সভাপতি মোঃ আবুল বাসার এর
সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম এর সঞ্চালনায়
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর
বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক বলেন, সারা দেশে বিএনপি’র সভা
সমাবেশে পুলিশ যেভাবে হামলা ও গুলি চালাচ্ছে তাতে স্পষ্ট হয়েছে এদেশে কোন গণতন্ত্র
নেই। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করে আওয়ামীলীগ সরকার বিনা ভোটে ক্ষমতায় এসে
বাকশাল কায়েম করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেকারনেই ভারতে গিয়ে আবারও ক্ষমতায়
থাকার নীলনকশা তৈরি করছেন শেখ হাসিনা। তবে সেই সুযোগ বাংলার মানুষ আর কোন
ভাবেই দেবেনা। তিনি বলেন,দেশে বর্তমান সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে,সকল
দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা হয়ে গেছে। তাই এই সরকারের ক্ষমতায় থাকার
কোন অধিকার নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে একটি নিরপেক্ষ
সরকার এর অধিনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগাঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর সভার
মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি’র জাতীয়
নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক,
দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড: মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ
সম্পাদক মোঃ বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক মোঃ
আনিছুর রহমান বাদশা, জেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ মোকারাম হোসেন দুলাল, জেলা
বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, জেলা বিএনপি’র সাংগঠনিক
সম্পাদক মোছাঃ হাসনা হেনা হীরা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ
আমিনুল ইসলাম মুন্না প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ পৌর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের সকল
নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET