, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ফুলবাড়ীতে ফ্রেন্ডস ইউনিট এ্যাসেসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা




ফুলবাড়ীতে ফ্রেন্ডস ইউনিট এ্যাসেসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ১৭:০৯ | 1043 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে  শনিবার দুপুর ১২টায় ফ্রেন্ডস ইউনিট এ্যাসেসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার এলুয়ারী ইউনিয়নের জলপাইতলী বাজারে আয়োজিত ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলুয়ারী ইউপি চেয়ারম্যান মওলানা মো. নবিউল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ভোলানাথ রায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার মো. শেখ শহীদ। এছাড়াও বক্তব্য রাখেন ফ্রেন্ডস ইউনিট এ্যাসেসিয়েশনের সভাপতি মিলন সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য তরিকুল ইসলাম, আব্দুল রাজ্জাক, আনিসুর রহমান, মোস্তাফিজার রহমান, সাদেকুল ইসলাম, ফারুক জামান, বিদ্যুৎ সরকার প্রমুখ। শেষে কৃতি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই প্রদান করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET