, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২০, ১৬:৫৩ | 1003 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ,কুষ্ঠ মুক্ত হোক আমাদের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রোববার ফুলবাড়ী প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় দি-লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সচেতনতা মুলক একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

র‌্যালী শেষে ফুলবাড়ী প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা’র কোষাধ্যক্ষ মোছাঃ লাইজু’র সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন সাজেদুর রহমান, মেডিকেল অফিসার নাদিয়া আলম, মেডিকেল অফিসার শাফিকুন্নাহার, মেডিকেল অফিসার অর্পণা চক্রবর্তী, দি-লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিডিএফ সাজেদুল ইসলাম, ফুলবাড়ী প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা’র সভাপতি নরেণ মার্ডী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএনসিও আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET