, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২১, ১৬:০৭ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে অফিস থেকে বাড়ী ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন (৪০) নিহত হয়েছেন। এঘটনায় আমিনুল ইসলাম(৫৫) নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহী হরিদাশ চন্দ্র (৩৯)আহত হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাদাৎ হোসেন ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাদিহাট গ্রামের আলহাজ্ব সুলতান আলীর ছেলে। সৈয়দপুরে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফ ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান,শাহাদৎ হোসেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সন্তানের অসুস্থতার কথা শুনে শনিবার বিকেলে অফিস শেষে মোটরসাইকেল যোগে সৈয়দপুরে পরিবারের কাছে যাওয়ার উদ্দ্যোশে রওনা দেন তিনি। যাবার পথে ফুলবাড়ী রেলক্রসিং এলাকায় ভ্যানের সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে মধ্যপাড়া থেকে ছেড়ে আসা পাথর বোঝাই( ঢাকা মেট্রো -ট ২৪-০০-৯২) ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় আহত অবস্থায় উদ্ধার করে সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম ও সিপাহী হরিদাশকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দূর্ঘটনায় পর ট্রাকের চালক রাজু (৩১) কে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে । এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET