২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০১৯, ০৫:৪৩ | 946 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
আজ ২৬ আগস্ট। দিনাজপুরের ‘ফুলবাড়ীট্রাজেডি দিবস’। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের
ফুলবাড়ী উপজেলায় কয়লা খনি প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে
প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ ও তৎকালীন বিডিআর নির্বিচারে গুলি বর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ জন, গুলিবিদ্ধ হয়ে ২ শতাধিক মানুষ আহত হয়। কিন্তু ৬ দফা ফুলবাড়ী চুক্তি আজও কার্যকর হয়নি। প্রত্যাহার হয়নিএশিয়া এনার্জি অফিসও। বরং একাধিক মামলা মাথায় নিয়ে বেড়াতে হচ্ছে ফুলবাড়ীবাসীকে। ২০০৬ সালে র ২৬ আগস্ট। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রক ল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকেপ্রত্যাহা রের দাবিতে সকাল থেকেই ফুলবাড়ীর ঢাকামোড়ে ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপ জেলার হাজার হাজার মানুষ জমায়েত হতেথাকে।
দুপুর ২টার দিকে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল নিম তলা মোড়ের দিকে এগুতে থাকলে পুলিশ ও তৎকালীন বিডিআর তাতে বাধা প্রদান করে। কিন্তু পুলিশ-বিডিআরের বেরিকেড ভেঙে মিছিলটিএগুতে থাকলে মিছিলের ওপর টিয়ার সেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। গুলিতে নিহত হয় আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হয় ২ শতাধিক। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই দিনই ফুলবাড়ীতে অবস্থিত এশিয়া এনার্জির অফি স ভেঙে দেয়। ৩০ আগস্ট আন্দোলন কমিটিরসঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ৬ দফা সমঝোতা চুক্তির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET