সংবাদ বিজ্ঞপ্তি:- ফেনীর স্বেচ্ছেসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও হেডমাষ্টার ফারুক ভূঁঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় শহরের একাডেমী এলাকার কবিতা নিকেতন আঙিনায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঁঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি মু. ইকবাল চৌধুরী, ফাউন্ডেশনের সহ-পরিচালক সাহিদা সাম্য লীনা, প্রচার সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখার, যুব বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম সোহাগ, সদস্য লীজা ফাতেমা প্রমুখ। শেষে অতিথিবৃন্দ দুস্থদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দেন।
Please follow and like us:









