৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ফেনীর পরশুরামে হুমায়ুন কবির নামে এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু




ফেনীর পরশুরামে হুমায়ুন কবির নামে এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২১, ১৮:৩৪ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ৮ জুলাই বৃহস্পতিবার  রাত ২টায় চট্রগ্রাম মেডিকেলে নেয়ার পথে  তিনি মারা যান। মৃত হুমায়ুন কবির রুপালী ব্যাংক ফেনীর রানীরহাট শাখায় কর্মরত ছিলেন।
পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী সদর হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে- ব্যাংক কর্মকর্তা হুমায়ুন কবির গত ৭ জুলাই করোনার সবগুলো লক্ষন এবং মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি হন। তার অক্সিজেন লেভেল ৫০ এর নিচে নেমে আসায় দ্রুত তাকে ফেনী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানেও পর্যাপ্ত অক্সিজেন না পেলে তাকে চট্রগ্রাম মেডিকেলে রেফার করা হয়। উন্নত চিকিৎসার জন্য তার পরিবার তাকে নিয়ে চট্রগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে রওয়ানা হলে পথেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর নমুনা পরীক্ষার জন্য দিলে তার করোনা পজিটিভ আসে।
ফেনীর সিভিল সার্জন অফিসার রফিক উস-সালেহীন
করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তা হুমায়ুন কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুর খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগও  মৃতের নমুনা সংগ্রহ করেন। এসময় স্বাস্থ্য বিধি মেনে মৃতের দাফন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরশুরাম  উপজেলার ইউএনও প্রিয়াংকা দত্ত করোনায় ব্যাংক কর্মকতার্র মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তান রেখে যান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET