, , ,

শিরোনামঃ-




ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় বাংলা‌দেশির মৃত্যু

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : মে ০৫ ২০২১, ১৯:৫৮ | 1194 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্রা‌ন্সের রাজধানী প‌্যা‌রি‌সে এক মর্মা‌ন্তিক মোটর সাই‌কেল দুর্ঘটনায় এক বাংলা‌দে‌শি নিহত হয়েছেন। (ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাহি  রাজিউন)
তিনি রুমেল আহমদ। তার বা‌ড়ি সি‌লে‌ট বিভা‌গের মৌলভীবাজা‌রের জু‌ড়ি উপ‌জেলায়। তার অকাল মৃত্যুতে “ফ্রান্স প্রবাসী বাংলা‌দেশ স‌মি‌তি” গভীর শোকপ্রকাশ ক‌রে নিহ‌তের প‌রিবা‌রের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছে। ৪ এ‌প্রিল ফ্রান্স সময় সন্ধ‌্যা ৮টার দি‌কে পোখ্ত লা-শা‌পেল এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। তিনি খাবার ডেলিভারি দেওয়ার সময় তার মোটর সাইকেল ট্রাকের সাথে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হন। তারপর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার ৫ মে ভোর সাড়ে ৪টার দিকে বাংলা‌দে‌শে তার পরিবারের সদস্যদের কাছে  মারা যাওয়ার খবর দেওয়া হয়।
জু‌ড়ি উপজেলার জায়ফরনগর নগর ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুস সহিদ এর জৈষ্ঠ্য পুত্র ফজলুল হক রুমেল। তার ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, রুমেল সি‌লেট থে‌কে প্রথ‌মে লন্ডন যান, পরে তিনি লন্ডন ছে‌ড়ে ফ্রান্সে এসে বসবাস করতে শুরু ক‌রেন। হঠাৎ তার এই সড়ক দূর্ঘটনা তার পরিবারে ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET