১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বগুড়ায় চাচার ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেলো ভাতিজার!!




বগুড়ায় চাচার ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেলো ভাতিজার!!

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০২০, ১০:৪৮ | 946 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শেরপুর উপজেলায় চাচার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভাতিজা ইয়াকুব আলী (৩০) নিহত হয়েছেন। সে উপজেলার সুঘাট ইউনিয়নের সদর হাসড়া গ্রামের আবু সাঈদের ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বগুড়া বাজার এলাকায় চান্দাইকোনা-রানীরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, সকালে নিহত ইয়াকুব আলী মোটরসাইকেল যোগে ভবানীপুর বাজারে যাচ্ছিলেন। অন্যদিকে মালবাহী ওই ট্রাকটিও একইদিকে যাচ্ছিল। ট্রাকটির চালক সম্পর্কে নিহতের চাচা হওয়ায় তারা পাশাপাশি যান চালিয়ে গল্প করছিলেন। একপর্যায়ে ট্রাক ও মোটরসাইকেলটি বগুড়া বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের চালক ইয়াকুব আলী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান বলে জানান ওই স্টেশন কর্মকর্তা।
শেরপুর থানার শহীদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হবে।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET