১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত




বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২১, ২১:১৯ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সড়ক দুর্ঘটনায় ইসাহাক আলী (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে উপজেলার কাথহালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন দুজন।
নিহতের ভাই আফজাল হোসেন জানিয়েছেন, তার বড় ভাই ইসাহাক শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি মুদি ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইসাহাক আলী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর শালিকডুবি গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে ভাতিজা সুমন আলীর (২৮) মোটরসাইকেলে দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে আসছিলেন। পথিমধ্যে দুপচাঁচিয়ার কাথহালী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসাহাক আলী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাতিজা সুমন একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অপর মোটরসাইকেলের চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানান, কোনও অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET