, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • বগুড়া শিবগঞ্জে শোলাগাড়ী গ্রামের কালভার্ট ভেঙ্গে পড়ায় ৫ হাজার মানুষের চলাচলের চরম দুর্ভোগ




বগুড়া শিবগঞ্জে শোলাগাড়ী গ্রামের কালভার্ট ভেঙ্গে পড়ায় ৫ হাজার মানুষের চলাচলের চরম দুর্ভোগ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২০, ২২:৪৬ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক শোলাগাড়ী গ্রামের কালভার্ট ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হওয়ায় ৫ হাজার মানুষের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, উপজেলার কিচক শোলাগাড়ী গ্রামের ইট সোলিং রাস্তা দিয়ে ওই গ্রামের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে আসছে। বর্তমানে ওই গ্রামের প্রবেশদার শোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা আব্দুল ওহাব এর বাড়ির পার্শ্বে কালভার্টি ভেঙ্গে পড়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কালভার্টি ভেঙ্গে পড়ায় অত্র গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসলাদি বাজারজাত করতে পারছে না ফলে কৃষকরা একদিকে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি  শিক্ষার্থীরা নিয়মিত ভাবে বিদ্যালয়ে যেতে পারছে না। শোলাগাড়ী গ্রামের কৃষক তৈয়ব আলী মুন্সি (৮৫) বলেন, এ রাস্তা দিয়ে আমাদের গ্রামের মানুষরা ভ্যান দিয়ে কৃষি পণ্য বাজারজাত করে আসছি। কিন্তু বর্তমানে কালভার্টি ভেঙ্গে পড়ায় এখন আমাদের অনেক কষ্ট করে কৃষি পন্য বাজার জাত করতে হচ্ছে। কিচক আওয়ামীলীগ এর সভাপতি মোশারফ হোসেন বলেন, এই গ্রামের কোমলমতি শিশুরা অতি কষ্ট করে বিদ্যালয়ে যাতায়াত করে। সমাজ সেবক জিয়াউর রহমান (৫২) বলেন, কালভার্টি ভেঙ্গে পড়ায় কৃষকদের কৃষি পণ্য নিয়ে বাজারে যেতে খুব কষ্ট হয়, আমি জরুরী ভিত্তিতে কালভার্টি পুনরায় নির্মাণ করার জন্য সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করছি। জরুরী ভিত্তিতে কালভার্টি নির্মাণের জন্য দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET