, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বগুড়া শিবগঞ্জে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু এলাকায় শোকের ছায়া




বগুড়া শিবগঞ্জে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু এলাকায় শোকের ছায়া

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০২০, ১২:১৮ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।  পারিবারিক সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কাজীতলা গ্রামের কৃষক রেজাউল করিম এর ছেলে রাজমিস্ত্রী আরিফুল ইসলাম (১৮) গত শনিবার এশার নামাজ শেষে রাত ৮টায় মটর সাইকেল  ক্রয় করার জন্য দেখতে আমতলী বন্দরে যান। পথের মধ্যে সে মীরাপুর পুকুর পাড় নামস্থানে প্রকৃতির ডাকে সারা দিতে যান। এসময় তাকে সাপে কামড় দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উথলী রথবাড়ী গ্রামে ওঝাড় কাছে নিয়ে যায়। পরে তাকে বাড়িতে নিয়ে  আসলে সে ২ বার বমন করলে রাতেই তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে  পরিবারের লোকজন। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে বগুড়া শজিমেকে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। এর প্রেক্ষিতে পরিবারের লোকজন আরিফুল কে নিয়ে বগুড়া শজিমেকে যাওয়ার সময় পথিমধ্যে রাত ১১টায় তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে ইউপি সদস্য সাবান এর সাথে কথা বললে তিনি বলেন, আরিফুল সাপের কামড়ে মারা গেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET