১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্ত্রী নিহত, গুরুতর আহত স্বামী




বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্ত্রী নিহত, গুরুতর আহত স্বামী

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২১, ১৫:২৪ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার আদমদীঘিতে ঢাকাগামী বাসের ধাক্কায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। সোমবার (২২ ফেব্রুয়ারী) ভোর ৬টায় উপজেলার শিবপুর ফায়ার সার্ভিসের কাছে বগুড়া-নওগাঁ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যাত্রীর নাম শিল্পী বিশ্বাস। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের দিপঙ্কর বিশ্বাসের স্ত্রী ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহাট গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার ।
আহতরা হলেন, শিল্পী বিশ্বাসের স্বামী দিপঙ্কর বিশ্বাস (৪২) এবং সিএনজি চালক শেখ জিয়া হাসান (৩৫)। দিপঙ্কর বিশ্বাস শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
আদমদীঘি ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, দিপঙ্কর বিশ্বাস ও তার স্ত্রী শিল্পী বিশ্বাস চাকরিসূত্রে শিবগঞ্জ উপজেলায় থাকেন। বাড়িতে ছুটি কাটিয়ে গত রোববার ভোররাতে সীমান্ত ট্রেন যোগে সান্তাহার স্টেশনে নেমে একটি সিএনজি রিজার্ভ করে তারা কর্মস্থলে যাচ্ছিলেন।
সোমবার(২২ ফেব্রুয়ারী)ভোর ৬টায় তাদের বহনকারী যানটি আদমদীঘির ফায়ার সার্ভিসে কাছাকাছি পৌঁছলে ঢাকাগামী একটি কোচ পিছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ওই স্থানে পৌঁছে আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিল্পী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হযেছে।
গ্রামীণ ব্যাংক জয়পুরহাটের কালাই উপজেলার এরিয়া ম্যানেজার আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস টিম নিহত ও আহতদের উদ্ধার করে ল্যাগেজসহ অন্যন্য মালাপত্র হস্তান্তর করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET