১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বগুড়ায় ৭ মার্চ সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন মৃত্যু !!




বগুড়ায় ৭ মার্চ সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন মৃত্যু !!

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২১, ১২:৪২ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন রবিবার (০৭ মার্চ) সকাল ৭টায় বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি। আহতরা দুই ট্রাকের দুইজন হেলপার।

 

জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৮ ০৫৬৭) ও বিপরীতগামী পাথরবোঝাই ট্রাক (চট্টগ্রাম মেট্টো ট ১১- ৫১ ৮৭) রাজাপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং পাথরবোঝাই ও সার বোঝাই ট্রাকের দুইজন হেলপার গুরুতর আহত হন। মহাসড়কে ঘনকুয়াশা এবং পাথর বোঝাই ট্রাকটি চালকের পরিবর্তে হেলপারকে দিয়ে চালানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।

 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন বলেন, সংর্ঘষে দুইটি ট্রাকের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের সম্মুখ ভাগ কেটে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET