, , ,

শিরোনামঃ-




বগুড়া আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২১, ২১:০৫ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আতিকুর  হাসান সজীব,  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

 

 

বগুড়ার আদমদীঘিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সুদিন গ্রামে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে

 

জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সুদিন গ্রামের মাহবুব হোসেনের ছেলে সাদিক হোসেন (২) পুকুরে ডুবে মারা যায়। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করার সময় সাদিক পানিতে পড়ে যায়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে পুকুরের পানিতে ওই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে তিনি অবগত নন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET