১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের আয়োজনে বৃক্ষের চারা বিতরণ




বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের আয়োজনে বৃক্ষের চারা বিতরণ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২০, ২২:২২ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় শোক দিবস ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগ (উত্তর) এর আয়োজনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বগুড়া সরকারি কলেজ চত্বরে বৃক্ষের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন।
বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগ (উত্তর) এর সাধারণ সম্পাদক মোঃ লিটন শেখ এর সঞ্চালনায় বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর স্বেচ্ছাসেবকলীগ (উত্তর)এর সভাপতি মশিউর রহমান মন্টি। অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি মিলে প্রায় ২ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। উক্ত চারি বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ। শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, আবু বকর সিদ্দিক, সিরাত আকন্দ ছনি, সেখ সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম, গুলজার রহমান সাগর, প্রচার সম্পাদক সোহানুজ্জামান শিহাব, অর্থ বিষয়ক সম্পাদক এনামূল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিবলু হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি নাকিবুল হক নিলয়, ২ নং ওয়ার্ড সভাপতি সূর্য, ৩ নং ওয়ার্ড সভাপতি রাহুল, ৪নং ওয়ার্ড নীরব সেখ, মুন্না, ৫ নং ওয়ার্ড সভাপতি বিদ্যুৎ, সাধারন সম্পাদক মিনহাজুর রহমান মডার্ণ, ১৭ নং ওয়ার্ড সভাপতি হারুন উর রশিদ শক্তি, সাংগঠনিক সম্পাদক আঃ সালাম, ১৮ নং ওয়ার্ড সভাপতি ছনি, ১৯ নং ওয়ার্ড সভাপতি আল আমিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন বলেন, করোনা ও বন্যার মত দূর্যোগের মধ্যেও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সকল বাধা বিপত্তির মাঝেও এগিয়ে যাচ্ছে দেশ। দেশের পরিবেশ রক্ষার্থে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আমাদের সকলের বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET