, , ,

শিরোনামঃ-




বগুড়া শিবগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৬ ২০২০, ১৬:৫৮ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তি মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চান্দাইর গোকর্না গ্রামে। শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটে। মৃত্যু শিশুরা হলো ওই গ্রামের আরিফুল ইসলাম এর ছেলে আজিম (৩) ও শরিফুলের ছেলে আবু সুফিয়ান (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো জ্যেঠাতো ভাই। এলাকাবাসী জানায় গ্রামের ছলেমান আলী ৩ মাস পূর্বে তার টয়লেটের সেফটি ট্যাংকি ভরে যাওয়ায় পার্শ্ববর্তী একটি জায়গায় গর্ত করে টয়লেটের ট্যাংকটি পরিষ্কার করে। কিন্তু দীর্ঘদিনেও গর্তটি ভরাট না করায় গত কয়েক দিনের বৃষ্টির পানিতে গর্তটি পানি দিয়ে পরিপূর্ণ হয়। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শিশুরা খেলা করার সময় ওই গর্তের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্য হয়। এদিকে শিশুদের অনেক খোঁজাখুঁজি করার পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গর্তের ভিতর থেকে ২টি শিশুর লাশ ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে এসআই মোহাম্মাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে সুরাতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET