জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ শাহ আলমের নেতৃত্বে সকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীকে স্মরণ করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক শ্যামল কান্তি নাগ, রোকন উদ্দিন পাঠান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী রউফ, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাজীব, সহ অর্থ বিষয়ক সম্পাদক রাজিয়া বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আকতার রিনা প্রমূখ।
Please follow and like us:








