২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বরিশালে মোটরচালিত রিক্সা বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন




বরিশালে মোটরচালিত রিক্সা বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০১৮, ১৭:০৬ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, বরিশাল থেকে ||

বরিশাল নগরীতে মোটরচালিত রিক্সা চলাচল বন্ধের দাবী জানিয়েছেন রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন। এই দাবীতে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে ওই সংগঠনটির সদস্যরা। সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে প্রথমে মানববন্ধন করে রিক্সা শ্রমিকরা। বরিশাল মহানগর রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম ভাষানীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আখতার হোসেন, সিনিয়র সহ সভাপতি সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন নাসির, মহানগর সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক বাদল প্রমূখ। এসময় বক্তারা বরিশাল সিটি কর্পোরেশন এলাকা থেকে অবৈধ মোটর চালিত রিক্সা বন্ধ করে প্রকৃত রিক্সা চালকদের রোজগারের ব্যবস্থা করার দাবী জানান। পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল করে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রথমে সিটি কর্পোরেশন গিয়ে সিটি মেয়র বরাবর ও পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET