১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২১, ১৭:২৯ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রিজে পিকাপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছে। রবিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শফিকুল ইসলাম হাওলাদার। তিনি দুর্ঘটনা কবলিত মোটর সাইকেকেল চালক এবং কাশেমাবাদ মহল্লার ইউনুস হাওলাাদারের ছেলে। দুর্ঘটনায় এরশাদ বেপারী নামে এক আরোহী গুরুতর আহত হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব রহমান জানান, সকাল ১০টার দিকে কাশেমবাদ থেকে মোটরসাইকেল যোগে শফিকুল ও এরশাদ গৌরনদী সদরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আশোকাঠী ব্রিজ অতিক্রমকালে বিপরীতমুখি একটি পিকাপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের একজন আরোহী ঘটনাস্থলে নিহত এবং আরেকজন আহত হয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET