, , ,

শিরোনামঃ-




বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি, ড.আসিফ নজরুল

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২৫, ২০:৪৭ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি উভয় প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ড. নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের টিটিসিগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সারা দেশে শতাধিক টিটিসি রয়েছে এবং সেগুলো ভালোভাবে চলছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে, রাজশাহী মহিলা টিটিসিকে তিনি বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা হিসেবে অভিহিত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।
তবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. নজরুল কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। আমি এসেছি টিটিসি দেখতে। আর আগামীকাল রাজশাহী কোর্টে লিগ্যাল এইড অফিসে যাব। আমি এই দুইটি কাজের জন্যই এসেছি।
ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপদেষ্টা রাজশাহীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন। তিনি বলেন, এমনিতে রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদেরকে আমি খুবই পছন্দ করি।
পরিদর্শন শেষে ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। এসময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং দুই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET