রাজশাহীর বাগমারায় করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ, অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বুধবার সকাল ১০ টায় ঝিকরা ইউনিয়ন পরিষদ চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত ১শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নিম্ন আয়ের এই সকল মানুষ।
করোনা কালীন সময়ে ওই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো লক্ষ্যে ব্যক্তিগত ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান। দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে চাল এবং আলু বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক সহ ইউপি সদস্য ও আ’লীগের নেতৃবৃন্দ।
অপরদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ঝিকরা ইউনিয়নে ১৪৩ জনের মাঝে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় ট্যাগ অফিসার এস.এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।









